রবিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, ‘আমি অবশ্যই ওই সংখ্যায় (১,০০০ গোল) পৌঁছাব, যদি কোনো ইনজুরি না হয়।’এর আগে শনিবার সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা বাড়িয়ে ৯৫৬-এ নিয়ে যান রোনালদো।এই গোলসংখ্যার মধ্যে রয়েছে পর্তুগালের জার্সিতে করা তার রেকর্ড ১৪৩টি আন্তর্জাতিক গোল, যা পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
পুরস্কার গ্রহণের মঞ্চে রোনালদো আরো বলেন, ‘আমি এখনো দারুণভাবে অনুপ্রাণিত।আমি কোথায় খেলি, মধ্যপ্রাচ্য বা ইউরোপ, তা কোনো বিষয় নয়। আমি ফুটবল খেলতে ভালোবাসি, ট্রফি জিততে চাই, গোল করতে চাই এবং এগিয়ে যেতে চাই।’তিনি যোগ করেন, ‘তোমরা জানো আমার লক্ষ্য কী। আমি আরো ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যায় পৌঁছাতে চাই, যেটা তোমরা সবাই জানো।