আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এদিকে, ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হয়েছেন।জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি পরে মারা গেছেন।এদিকে, মধ্য গাজার সিভিল ডিফেন্স কর্মীরা আজ-জাহরা এলাকার আবু মেদেইন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে।শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান কয়েকটি ভবনে হামলা চালায়।ফিলিস্তিনি বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।