জমকালো এক অনুষ্ঠান করে গত বছরের অক্টোবরে বিয়ে করেছিলেন রশিদ খান। রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে সেদিন শুধু তিনিই বিয়ের পিঁড়িতে বসেননি, তার সঙ্গে বসেছিলেন আপন তিন ভাই—আমির খলিল, জাকউল্লাহ ও রাজা খানও।
ধুমধামে হওয়া চার ভাইয়ের বিয়ের দিন উপস্থিত ছিলেন আফগান দলের তারকা ক্রিকেটাররা—মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব–উর–রহমান, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি। ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফও।প্রথম বিয়ের এক বছরের পর আরেকটি বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রশিদ। নতুন বিয়ের বিষয়ে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট জীবনের নতুন এবং অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমার বিবাহ সম্পন্ন করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক।
সব সময় এমনটাই আশা করতাম।অর্থাৎ, দ্বিতীয় বিয়ে তিন মাস আগেই সেরেছেন রশিদ। নতুন স্ত্রীর নামও জানাননি তিনি। সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে গিয়েছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার।
সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তবে সে সময় কেউই জানত না তাদের সম্পর্ক। দুজনকে ঘণিষ্ঠভাবে দেখায় তাই নানান গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জনের ইতি টানলেন এবার ২৭ বছর বয়সী লেগস্পিনারদাতব্য অনুষ্ঠানে তার স্ত্রীই সঙ্গে ছিলেন জানিয়ে রশিদ লিখেছেন, ‘সম্প্রতি আমার স্ত্রীকে নিয়ে একটি দাতব্য অনুষ্ঠানে গিয়েছিলাম।কিন্তু দুঃখজনক হলো, সাধারণ বিষয়টি নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ, সে আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। এখানে লুকানোর কিছু নেই। আর যারা আমাদের প্রতি সদয়, সমর্থন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ।’
এ ক্যাটাগরির আরো নিউজ..