অনেক পরে তাকে খুঁজে পাওয়া যায়। পরে ওপর থেকে তাকে আমরা নিচে নামাই।এ বিষয়ে মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির গ্যাপে ছোট ছোট স্পেস দেওয়া আছে এবং মইয়ের মতো ওঠার জায়গা আছে। মেট্রো রেলের যদি কখনো কোনো অসুবিধা দেখা দেয়, তখন এটা ব্যবহার করে ওপরে গিয়ে সংশোধন করা হয়। ওই ছেলে ওটাকে ছাদ বোঝাতে চাচ্ছে।তাকে কি সংশোধন কেন্দ্রে দেওয়া উচিত কি না— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ওর এই ভুলের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছি। এটা সরকারের বড় অঙ্কের একটা লস। আর ও যেহেতু বাচ্চা মানুষ, পরবর্তী সময়ে যে সে সেম ভুল করবে না তার কী গ্যারান্টি আছে। তার তো কেউ নাই। শুধু যাত্রী না, সব কিছু মিলে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা আজকে ঘটে যেত, ও তো নাবালক, সব দোষ তখন পড়ত আমাদের ওপর। এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে, কে সেল করেছে— এসব প্রশ্ন উঠত।