দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা যোগ দিতে এলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দেন তিনি।স্থানীয় সরকার নির্বাচন কী দলীয় প্রতীকে হবে, নাকি হবে না-জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট (সে সিদ্ধান্ত সংসদে হবে)। আর এখানে (সিটি করপোরেশনগুলোতে) যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি।
এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। ঢাকার আগে দুটিতে হওয়ার সম্ভাবনা আছে।
মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন ছয় প্রশাসক।তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ শুরু করতে ৬০ দিনের কর্মসূচি নেবেন নতুন প্রশাসকরা।
এ ক্যাটাগরির আরো নিউজ..