না। গত দুই ঈদে টানা শুটিং করেছি।মনোটোনাস লাগছিল বলেই কানাডা বেড়াতে গিয়েছিলাম। দেশে আসার পরে নতুন কাজের প্ল্যানিং চলছে। এখনো শিডিউল চূড়ান্ত করিনি। শুটিংয়ে ফিরতে আরো সপ্তাহখানেক লাগবে হয়তো।
সম্প্রতি আপনার তিনটি নাটক পাঁচ কোটি ভিউয়ের ঘরে। ১৩০টি নাটক পেরিয়েছে কোটির গণ্ডি। কেমন উপভোগ করছেন?
বিষয়টা জানতাম না। নিউজ হওয়ার পরে দেখেছি। আসলে একসময় মাসে একটি বা দুটি নাটক করতাম। তখন একটু পরপর ইউটিউবে গিয়ে দেখতাম কত ভিউ হলো। এখন তো প্রতিদিনই শুটিং। প্রতি সপ্তাহে নতুন নতুন নাটক আসছে। খেয়াল করার সুযোগই তো পাই না। তবে কোটি কোটি ভিউ হওয়ার খবর আমাকে অনেক আনন্দ দিয়েছে, আবার দুশ্চিন্তায়ও ফেলেছে। এই সাফল্য ধরে রাখার চাপ আছে। জানেন তো, মুকুট অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন।
কানাডায় তো এবার ‘অ্যাডভেঞ্চার টাইম’ কাটিয়েছেন…
আর বলবেন না! বাঞ্জি জাম্পিংয়ের মুহূর্তটা না বললেই নয়। ভাইয়ের সঙ্গে তাল মেলাতে ২১০ ফুট ওপরে উঠলাম। শুরুতে ভাই জাম্প করল। ভাবটা এমন করল যে এটা কোনো বিষয়ই নয়। এরপর আমি যখন জাম্প দেওয়ার জন্য কর্নারে গেলাম এবং নিচের দিকে তাকালাম, তখন শরীর একদম হিম হয়ে গেল। বলতে পারেন আমি শক্ত হয়ে গেছি। পাশে অনেক মানুষ। না-ও করতে পারছি না লজ্জায়। শেষ মুহূর্তে লাফ তো দিলাম, কিন্তু পরে সিক হয়ে পড়েছিলাম।
নাটক থেকে অনেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনাকে কবে দেখা যাবে?
বড় পর্দা নিয়ে ভাবছি না। নাটক নিয়েই খুশি আছি। দু-একটা প্রস্তাব তো আসেই। তাদের বারণ করি। আসলে নাটকের দর্শক আমাকে অনেক আপন করে নিয়েছে। তাদের উপেক্ষা করে বড় পর্দায় নতুন করে পরীক্ষা দিতে চাই না। ভবিষ্যতে যদি মনে হয় তখন দেখা যাবে।