ট্রাম্প জানান, তার দেশীয় আবাসস্থল চেকার্স-এ কিয়ারের সঙ্গে বৈঠকের সময় তারা অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রে সীমান্ত সুরক্ষার জন্য তিনি যেসব নীতি গ্রহণ করেছেন, যুক্তরাজ্যও অভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে—যেখানে ছোট নৌকায় করে অভিবাসীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে।তিনি বলেন, ‘মানুষ এখানে ঢুকে পড়ছে, আর আমি প্রধানমন্ত্রীর কাছে বলেছি, আমি হলে এটিকে বন্ধ করে দিতাম। এতে কিছু যায় আসে না আপনি সেনাবাহিনী ডাকবেন কি না, কিংবা যেকোনো উপায়েই হোক, এটিকে ঠেকাতেই হবে।পরবর্তী সময় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিয়ারকে অভিবাসন বিষয়ে ‘কঠোর অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এ বিষয়টি কিয়ারকে ‘খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত করছে।’যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, ‘অবৈধ অভিবাসন দেশকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং আমরা এখন আমাদের দেশে ঢুকে পড়া অনেক লোককে বহিষ্কার করছি।’