পারিবারিক সূত্র জানায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাহিদ রাজধানীর নদ্দার মারকাযুত তাকওয়া মাদরাসা থেকে নরসিংদীর রায়পুরা পৌর শহরে বাসার উদ্দেশে রওনা দেয়। সেদিন পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে।কিন্তু দীর্ঘ সময় পার হলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। পরবর্তী সময় আত্মীয়-পরিজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাওয়া যায়নি।সাংবাদিক এম নুর উদ্দিন আহমেদ বলেন, ‘আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু তিন দিনেও কোনো খবর নেই।আমরা আশঙ্কা করছি, হয়তো তাকে অপহরণ করা হয়েছে। পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত তাকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’ রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।ভাটারা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘নাহিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা টিমও কাজ করছে। আমরা আশা করছি দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে। শিশুটির অবস্থান শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।নাহিদের মা কবরী আহমেদ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা খুব শান্ত-শিষ্ট। কখনো বাড়ির বাইরে বেশি সময় কাটায় না। আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে পেতে চাই।’তিন দিনেও নাহিদের খোঁজ না মেলায় তার পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বা নিচের নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে—০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০।