ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের ‘কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ২০ জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের উদ্দেশে অতিরিক্ত সচিব ড. নাসির উদ-দৌলা বলেন, ‘আজকের এই বৃত্তি প্রদান তোমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আজকের তোমাদের বৃত্তি পাওয়ার এই সাফল্য তোমাদের পরিশ্রমের ফল। ভবিষ্যতেও তোমরা আরো ভালো ভালো রেজাল্ট করো ও সাফল্যমণ্ডিত হও এটা আমাদের প্রত্যাশা।প্রথমবারের মতো শিক্ষাবৃত্তি প্রদান করছে কেজেএফডি। অষ্টম শ্রেণি থেকে উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রবর্তিত এই শিক্ষা বৃত্তির সার্বিক পৃষ্টপোষকতা করেন ‘হাদী লুৎফুল এণ্ড কোং’। প্রতিষ্ঠানটির প্রোপাইটার ও সিইও এম বি এম লুৎফুল হাদী বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার মরহুম মাতা ‘লুৎফে আরা খাতুন’-এর নামে এ ধরনের কিছু একটা করব। কেজেএফডি-লুৎফে আরা খাতুন স্কলারশিপ-২০২৫ এর সুযোগ করে দেওয়ার জন্য কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামকে অসংখ্য ধন্য্যবাদ।ভবিষ্যতে এ ধরনের উদ্যাগে আমার সর্বোচ্চ সহযোগিতা সহায়তা থাকবেউপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকের একটি কথা মনে রাখবে, ভবিষ্যতে তোমরা যারা সিএ (চার্টার্ড অ্যাকাউট্যান্টে) পড়তে চাও আমার পক্ষ থেকে সার্বিক গাইড লাইন ও সহায়তার হাত প্রসার থাকবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই ইচ্ছের বাস্তবায়নের সঙ্গে থাকতে।’কেজেএফডির সিনিয়র সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিমের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিতেত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ। আরো বক্তব্য রাখেন, মাউশির ডেপুটি ডিরেক্টর এম শাহজাহান, কেজেএফডির সাবেক সভাপতি আজিজুল হক এরশাদ, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, কেজেএফডির সহসভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান, জনকল্যাণ সম্পাদক গোলাম রসুল ভূইয়া ও সমাজসেবক শাহরিয়ার শামীম প্রমুখ।কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ তাদের বক্তব্যে বলেছেন, এ উদ্যোগ ছাড়াও ভবিষ্যতে কল্যাণমুখী অন্যান্য উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। তারা আশা প্রকাশ করেন, এ শিক্ষাবৃত্তি সন্তানদের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।