ফরিদপুর সদরের কৃষ্ণনগর এলাকায় কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল ওহাব মোল্লা (৪২) নামের এক বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে উপস্থিত থাকায় পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রাত সাড়ে ১০টার দিকে বাবা তার নিজ কিশোরী মেয়েকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন। ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানায়। এরপর তার মা বাদী হয়ে ঘটনার দুদিন পর কোতোয়ালি থানায় মামলা করেন।ঘটনার প্রায় ৬ বছর আগে থেকেই বিভিন্ন সময় বাবা আব্দুল ওহাব মোল্যা বিভিন্ন কাজের কথা বলে মেয়েটিকে ধর্ষণ করতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলার বিচারকালে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল। এ ছাড়া ডিএনএ টেস্টেও ঘটনার সত্যতার প্রমাণ পান আদালত।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।’
এ ক্যাটাগরির আরো নিউজ..