রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে পাঁচটি ইউটিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এ ক্যাটাগরির আরো নিউজ..