রবিবার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।এ ছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোন প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই।এতে আরো বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।