ঢাকাই চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ চার নায়ক কুপোকাত করলেন খলনায়ককে। একটু খুলেই বলা যায়, যদিও ছবি দেখেই এরইমধ্যে অনেকেই অনুমান করে নিয়েছেন যে কী ঘটেছে, তারপরেও সবিস্তারে বলা যাক- চিত্রনায়ক জায়েদ খান অনেক দিন ধরে নিউ ইয়র্কে রয়েছেন।এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন আগে গেলেন চিত্রনায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগেভাগেই মার্কিন বাসিন্দা। যেহেতু সকলেই রয়েছেন একই শহরেই তাই চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলন মেলার আয়োজন করা হয়।নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।বুধবার দুপুরে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন।একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটলো দেশের বাইরে।’তিনি বলেন, ‘আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে।শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন তাই এই ছবিটা তুললাম।’
এ ক্যাটাগরির আরো নিউজ..