আটকরা হলেন- জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬)।তারা ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার (২০ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।সোমবার তাদের আদালতে পাঠানো হবে।’