সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাখের আলী, আলিমনগর এলাকায় পদ্মা নদীতে চালানো অভিযানে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যও ৭টি কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ হয়।পরে জালগুলো আলিমনগর ঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ মাছ সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।’শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের অফিস সহাকারী ভাস্কর কুমার বসাক বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বোগলাউড়ি, মনোহরপুর ও দশরশিয়া এলাকায় পদ্মানদীতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়।পরে দশরশিয়া এলাকায় নদীর চরে জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ ২ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।’