সাবেক ও বর্তমানদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে।টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা দুই দল মুখোমুখি হবে আগামী ৯ নভেম্বর। ম্যাচটি হবে হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে।ভারতের দলে নেতৃত্ব দেবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। ভারতের হয়ে খেলবেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।আর পাকিস্তানের নেতৃত্বে থাকছেন পেসার আব্বাস আফ্রিদি।১২ দলের এই টুর্নামেন্ট ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে ভারত-পাকিস্তানের আরেক সঙ্গী কুয়েত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের দুই সঙ্গী হচ্ছে হংকং ও শ্রীলঙ্কা।৭ থেকে ৯ নভেম্বরের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৯টি।প্রত্যেক দলে ৬ জন করে ক্রিকেটার খেলবেন। উইকেটরক্ষক বাদে সবাইকে বল করতে হবে। তাই একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা।
গ্রুপ সি: ভারত, পাকিস্তান, কুয়েত
গ্রুপ ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা