রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• বিকাল ৩টা : বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উদ্যাপন-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
• বিকাল ৪টা ৩০ মিনিট : রবীন্দ্র সরোবর এরিয়ায় ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
• দুপুর ২টা ৩০ মিনিট : কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ঢাকা সমাবেশ’ শুরু হবে। সমাবেশের পর ঢাকার রাজপথে গণমিছিল অনুষ্ঠিত হবে। পার্টির দশ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকেরা এই সমাবেশ ও গণমিছিলে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা তাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
জামায়াতের কর্মসূচি • বিকাল ৩টা : ঢাকা-১১ আসনের রামপুরা থানার উদ্যোগে গণ সমাবেশ করবে জামায়াত। রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম।
এনসিপির কর্মসূচি
• বিকাল ৫টা ৩০ মিনিট : শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ক্যাটাগরির আরো নিউজ..