এসব হিসাবে ৬৪ লাখ ২১ হাজার ৫৩৫ টাকা রয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।এদিন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিবিধ অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপ এবং তার নিজ ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগের বিষয়ে বিএফআইইউ থেকে পাওয়া অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সংঘটিত হয়েছে। অভিযোগসমূহ পর্যালোচনা করে মানি লন্ডারিংয়ের উপাদান থাকার যুক্তিসংগত সন্দেহের অবকাশ রয়েছে বিধায় তাদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ করা একান্ত প্রয়োজন।