ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অভিজাত হোটেলের বলরুমে ফ্রান্সের সর্বস্তরের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সিটিজেন এম এ তাহের। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার।স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি সাফল্যই জাতির সম্মিলিত অর্জন—এমন গৌরবের অংশ হতে পেরে আমরা গর্বিত।’সভাপতির বক্তব্যে এম এ তাহের বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা আজ গর্বের সঙ্গে বাংলাদেশের এই সাফল্য উদযাপন করছি।প্রবাসীরা দেশের অগ্রযাত্রায় সব সময় পাশে থাকবে।বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম বলেন, ইউনেসকোতে টানা সাতটি নির্বাচনে বাংলাদেশের জয় শুধু কূটনৈতিক নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতার প্রতিফলন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, বাংলাদেশ কমিউনিটির এমন ভালোবাসায় আমি অভিভূত। জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে ইউনেসকোর সাধারণ পরিষদের নির্বাচনে পরাজিত করা সহজ ছিল না।কিন্তু ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা ও সাংস্কৃতিক উপদেষ্টাসহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। এই অর্জন পুরো বাংলাদেশের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগঠকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সিটিজেন ও ব্যবসায়ী এইচ এম রহিম, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, কমিউনিটি নেতা জুনেদ আহমেদ, ব্যবসায়ী এম এ রশীদ পাটোয়ারী, যুবনেতা আহমেদ আব্দুল মালেক, সুন্দরবন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, বাংলাদেশ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, তরুণ চিন্তক মনোয়ার হোসেন, যুবনেতা জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শিল্পী শাহানা বেগম ও অ্যাক্টিভিস্ট কাওছার আহমেদ। মানপত্র পাঠ করেন সাংবাদিক ও এফবিজেএ সদস্য তানভীর আহমেদ তোহা।এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাংবাদিক ওমর ফারুক, যুবনেতা লায়েক আহমেদ তালুকদার, সংগঠক কুতুব উদ্দিন জিকু, আরাফাত রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ ক্যাটাগরির আরো নিউজ..