প্রতিবেদনটিতে বলা হয়, বার্লিনে গ্লোবাল ডায়ালগে ভাষণ দেওয়ার সময় এদি রামা বলেন, ‘আজ আমরা দিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো কাজ করেছি।
রামা ব্যাখ্যা করেন, ‘প্রত্যেকটি… সহকারী হিসেবে কাজ করবে, যারা সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবে এবং যা কিছু ঘটছে তার সব রেকর্ড রাখবে এবং সংসদ সদস্যদের পরামর্শ দেবে। এই সন্তানরা তাদের মায়ের জ্ঞান নিয়ে কাজ করবে।
এআই সহকারীরা কিভাবে কাজ করবে তা ব্যাখ্যা করে রামা বলেন, ‘উদাহরণস্বরূপ, আপনি যদি কফি খেতে যান এবং কাজে ফিরতে ভুলে যান, তবে এই সন্তানটি বলবে যে আপনি যখন হলে ছিলেন না তখন কী কী বলা হয়েছে এবং আপনাকে কার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে হবে, তাও বলে দেবে। আপনি যদি আমাকে পরেরবার আমন্ত্রণ জানান, তাহলে আপনি দিয়েলার সন্তানদের জন্য আরো ৮৩টি স্ক্রিন দেখতে পাবেন।’
দিয়েলা (যার অর্থ ‘সূর্য’) গত সেপ্টেম্বরে আলবেনিয়ার সরকারি ক্রয় পদ্ধতিকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার দায়িত্ব দিয়ে নিয়োগ করা হয়।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, দিয়েলাকে সরকারি টেন্ডার সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত হবে। রামা বলেছেন, টেন্ডার প্রক্রিয়ায় জমা দেওয়া প্রতিটি সরকারি তহবিল পুরোপুরি স্বচ্ছ হবে।
আলবেনিয়াই বিশ্বের প্রথম দেশ যারা আনুষ্ঠানিকভাবে একজন অ-মানব সরকারি মন্ত্রী নিয়োগ করেছে।