ম্যাচ পরবর্তী সাংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘গত ২-৩ সিরিজে বোলাররা সত্যিই ভালো করেছে। আমি আমাদের বোলারদের জন্য সত্যিই দুঃখিত, তারা ভালো বোলিং করেছে কিন্তু আমরা (ব্যাটসম্যানরা) ম্যাচ শেষ করতে পারিনি।বাংলাদেশ বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ১৪৯ রানে আটকে দিয়েছিল। তবে ব্যাটিং ইউনিট সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। লিটন আরো বলেন, ‘১৫০ রানের লক্ষ্য চট্টগ্রামে বড় কিছু নয়, সমস্যা ছিল আমাদের শুরু থেকেই। আমার ১৩ থেকে ১৪ ওভার পর্যন্ত উইকেটে থাকতে হতো। আমার নিজের উন্নতি করতে হবে, আমি উইকেটে থাকলে খেলা আগেই শেষ হতে পারত।’তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘তারা আজ সত্যিই ভালো বোলিং করেছে। তবে তাদের ফিল্ডিং আগের ম্যাচের মতো তীক্ষ্ণ ছিল না। আমাদের কিছু সুযোগ ছিল, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি।