আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারির গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই ঐকমত্য কমিশন গণভোটের যে সুপারিশ করেছে তার বিরোধিতা করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই।মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট তৈরি করেছে। প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের মানুষ।কিন্তু সেই নির্বাচন একটি মহল বাধাগ্রস্ত করতে চায়।বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার। প্রায় এক বছর ধরে নানা বিষয়ে আলোচনার পর যে সমঝোতা হয়েছে, সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে—কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি।