যে কারণে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে চান ট্রাম্প
Asad zaman
/ ৬৫
ভিউ:
হালনাগাদ:
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন:
উত্তর কোরিয়াই একমাত্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে না। রাশিয়া এবং চীনও পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের ৬০ মিনিট অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।
রবিবার অনুষ্ঠানে সঞ্চালক ট্রাম্পকে যখন বলেন, ‘বর্তমানে শুধুমাত্র উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে’, তখন ট্রাম্প বলেন, ‘রাশিয়ার পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা, কিন্তু তারা এটি নিয়ে কথা বলে না।৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। এর তিন দিন পরই এমন মন্তব্য করলেন তিনি।ট্রাম্প বলেন, ‘অন্যান্য দেশ পরীক্ষা করছে। আমরাই একমাত্র দেশ, যারা পরীক্ষা চালায় না।
তাই আমিও একমাত্র দেশ হতে চাই না, যারা পরীক্ষা চালায় না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কেউ জানে না এই দেশগুলো কোথায় তাদের অস্ত্র পরীক্ষা চালাচ্ছে।’তবে ট্রাম্প পুনরায় নিশ্চিত করেন তিনি এগুলো ব্যবহার করতে চান না। তবে পারমাণবিক অস্ত্র কীভাবে কাজ করবে, তা দেখার জন্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
ট্রাম্প প্রশ্ন করে বলেন, ‘আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করেন কিন্তু পরীক্ষা করেন না। তাহলে আপনি কীভাবে জানবেন এগুলো কাজ করবে? তাহলে পরীক্ষা চালানো কি যুক্তিসঙ্গত নয়?’
ট্রাম্প আরো জোর দিয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ পারমাণবিক শক্তি রয়েছে, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।’তিনি বলেন, ‘রাশিয়া দ্বিতীয়। চীন অনেক দূরের তৃতীয়, কিন্তু তারা পাঁচ বছরের মধ্যে সমান হবে। আপনি জানেন? তারা খুব দ্রুত এগুলো তৈরি করছে।তাই আমি মনে করি আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে কিছু করা উচিত… আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে এবং চীনেরও অনেক থাকবে।’