এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক ও শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন— আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর ওরফে জামাল হোসেন এবং আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে ও শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী আজগর ওরফে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকির হোসেকে।