শফিকুর রহমান ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে।কারারক্ষী মনিরুল ইসলাম জানান, কয়েদি শফিকুর রহমান কেন্দ্রীয় কারাগারে আজ বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।পরে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।