অ্যাশেজকে সামনে রেখে জো রুটকে ঘিরে ইংল্যান্ড দলে যত প্রশ্নই থাকুক, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কিন্তু তার জন্য আছে শুধুই সম্মান। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ায় এখনো শতকের দেখা না পেলেও ইংল্যান্ডের অ্যাশেজ দলে সবচেয়ে মূল্যবান উইকেট এখনো জো রুটই।
অস্ট্রেলিয়ায় ১৪ টেস্টে এখনো শতকের দেখা না পাওয়া রুটকে নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ব্যঙ্গ করে ‘অ্যাভারেজ জো’ বলে শিরোনাম করেছে। ১৪ ম্যাচে এখনো অস্ট্রেলিয়ায় শতক না পাওয়ার খোঁচা থেকে এই সমালোচনা।
তবে সিরিজ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকতে বোল্যান্ড স্পষ্ট করে দিয়েছেন, অজি ড্রেসিংরুমে রুটকে ঘিরে আছে শুধু সম্মানই।বোল্যান্ড মনে করেন, রুট যেকোনো সময় ম্যাচ ঘোরানোর সামর্থ্য রাখেন। ইনজুরিতে থাকা প্যাট কামিন্সের পরিবর্তে প্রথম টেস্টে খেলতে পারেন বোল্যান্ড। তিনি বলেন, ‘আপনি সবসময় সেরা খেলোয়াড়দেরই আউট করতে চান।
অতীতে যখন জো রুট ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক, আমরা সবসময় চেষ্টা করেছি তাকে যতটা সম্ভব কম প্রভাব ফেলতে দেওয়া যায়।’তার ভাষায়, ‘সেরা খেলোয়াড়দের আউট করাই সবসময় লক্ষ্য। রুটকে আগেই থামাতে পারলে ইংল্যান্ডের মিডল অর্ডারকে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।’অস্ট্রেলিয়ায় শেষ সফরের পর থেকে রুট দুর্দান্ত ফর্মে আছেন।১৬ সেঞ্চুরি ও ৫৭ গড়ে শীর্ষ সারির ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।এদিকে অস্ট্রেলিয়ার বড় মাঠ নিয়ে ইংল্যান্ডের ‘বাজবল’ ব্যাটিংয়ে শঙ্কা দেখছেন বোল্যান্ড। তার মতে, ছোট মাঠে ছক্কা হওয়া অনেক শটই অস্ট্রেলিয়ায় ক্যাচে পরিণত হতে পারে। তিনি বলেন,‘ইংল্যান্ডে যেসব বল ছক্কা হয়ে যেত, সেগুলোর এখানে অনেক দূর যেতে হবে—পার্থ, এমসিজি বা গাব্বায়। একইভাবে তাদের বোলারদের শর্ট বল খেলতেও ৬৫ মিটার নয়, ৮৫ মিটার মারতে হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..