এ সময় ওই পুলিশ সদস্য রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে গিয়ে ধাক্কা খান। পরে আবার নিজেকে সামলে নিয়ে তিনি পালিয়ে যান। পরে পেছন থেকে অনেকগুলো যুবককে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। এর আগে, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।