এমন কথা শুনে ক্ষিপ্ত হন রাফিয়া। তিনি বারবার জানতে চান কে বলেছে এটা, কে বলেছে? পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন, আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি? পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে জানিয়েছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই।রাফিয়া বলেন, “দেখেন, একটা স্পষ্ট কথা বলি, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামায়াত, বিএনপি সবেতেই আমি ডিজাপোয়েন্টেড। এনসিপির প্রতি আশা ছিল, সেই আশা আস্তে আস্তে নিভতেসে।