ভিসা আবেদনকারীদের ভিসা জমা ও প্রক্রিয়াকরণে সহায়তার জন্য প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। তারা এজেন্ট ছাড়াই নিজ উদ্যোগে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে।
আজ বুধবার জার্মান দূতাবাস এক সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের এ পরামর্শ দিয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সঙ্গে যুক্ত নয়।এজেন্ট ব্যবহার করা বৈধ হলেও এটির প্রয়োজন নেই। আপনি নিজেই আবেদন করতে পারেন। সঠিক এবং আপ-টু-ডেট তথ্যের জন্য সর্বদা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা আমাদের অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট দেখুন।
দূতাবাস বলছে, উচ্চ ফির বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেওয়া কাউকে বিশ্বাস করবেন না।জাল বা প্রতারণামূলক নথি জমা দেওয়ার ফলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং আপনার তথ্য আমাদের সিস্টেমে রেকর্ড করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..