সেখানে DUBAA উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডঃ মোহাম্মদ আব্দুল হান্নানকে “বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী পুরস্কার”-এ সম্মানিত করা হয়েছে।DUBAA—এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবুল বাসার জানান, অধ্যাপক হান্নান বর্তমানে সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের গবেষণা পরামর্শদাতা। সোমবার তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আয়োজিত ‘প্রাকৃতিক পণ্য থেকে ওষুধ উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনারে অংশ নেন।
ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUBAA) ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পরিবেশগত এবং একাডেমিক কর্মকান্ডের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের, বর্তমান উদ্ভিদবিদ্যার শিক্ষার্থীদের এবং বিভাগের জন্য নিরলসভাবে কাজ করে আসছে।