গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড়ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এরপর গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা এদিকে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় আজ সকাল থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।







