এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন মোদি। এতে তিনি লিখেছেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা।চার বছরেরও বেশি সময় পর এটি পুতিনের প্রথম রাষ্ট্রীয় ভারত সফর। তিনি ২৩তম বার্ষিক ভারত–রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন। ২৭ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংকট শুরুর পর এটিই পুতিনের প্রথম ভারত সফর এবং তিনি দুই দিনের জন্য ভারতে অবস্থান করবেন।এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি। আজ শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে।এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপক্ষীয় আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি।