পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী পার্বত্য নদীরক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) শহরের টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মিলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সম্মিলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।







