শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা যায়।সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়েছে। রাতের তুলনায় ভোরে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কম থাকলেও দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আবার বাড়তে শুরু করেছে।বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছে; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।