আজ মঙ্গলবার নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ইসি তাহমিদা আহমদ বলেন, ‘আমাদের দেশের অস্বাভাবিক নির্বাচনের ভারে গোটা জাতি ভারাক্রান্ত, হাঁসফাঁস করছে। বলছে, ছেড়ে দে মা কেঁদে বাচি।আমরা সে অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা একটা স্বাভাবিক নির্বাচন চাই। সেই স্বাভাবিক নির্বাচনটা কিভাবে হবে। নারী-পুরুষ মিলে সবাই থাকবে।এ ছাড়া অনুষ্ঠানে কথা বলেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি আনোয়ারুল ইসলাম সরকার, ইসি আব্দুর রহমানেল মাছউদ।
ইসি রহমানেল মাসউদ বলেন, ‘সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ফরমের সঙ্গে জামিন নামার সার্টিফায়েড কপি না দিলেও নমিনেশন পত্র গ্রহণের সিদ্ধান্ত ইসির।শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’