এই বিশেষ দিনে আলোর সাজে সেজে উঠেছিল বান্দ্রা-ওরলি সি লিংক।রাতের আকাশে তারকা বাতির সাহায্যে ভেসে ওঠে সালমান খানের নাম, সঙ্গে লেখা—শুভ জন্মদিন সালমান খান।এবার আর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, নিজের খামারবাড়িতে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। গভীর রাত থেকেই সেখানে শুরু হয় তারকাদের আনাগোনা। একঝলক দেখলে বোঝার উপায় ছিল না যে তখন মধ্যরাত—তারকাদের উপস্থিতিতে যেন রাতের অন্ধকারও ম্লান হয়ে গিয়েছিল।