এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে অভিযুক্ত হয়েছেন।মাইক লি আরো জানিয়েছেন রুবিও আশা করছেন, মাদুরোকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলাকে লক্ষ্য করে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।লি বলেন, ‘মাদুরো যখন যুক্তরাষ্ট্রের হেফাজতে, রুবিও মনে করেন এখন ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।তিনি আরো যোগ করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ছিল ‘গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সদস্যদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য’।
বন্ডি বলেন, ‘শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের মাটিতে, যুক্তরাষ্ট্রের আদালতে, যুক্তরাষ্ট্রের আইনের পূর্ণ বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন।’ তবে তার স্ত্রী কোন অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।তিনি আরো বলেন, ‘এই দুই সন্দেহভাজন আন্তর্জাতিক মাদক পাচারকারীকে গ্রেপ্তারে সাহসী ও সফল অভিযান পরিচালনাকারী আমাদের বীর সামরিক সদস্যদের প্রতি বিশাল কৃতজ্ঞতা।’