বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়।বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
ট্রাম্প গতকাল রবিবার সাংবাদিকদের বলেছেন, ভেনেজুয়েলা তাদের তেলশিল্প উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা না করলে তিনি দেশটিতে আরেকটি হামলা চালানোর আদেশ দিতে পারেন।