শরীরের ভেতরের সুস্থতার ছাপ সাধারণত মুখেই সবচেয়ে বেশি পড়ে। কথাটা কতটা সত্য বা মিথ্যা, তা নিয়ে তর্ক থাকতেই পারে। তবে চিকিৎসকদের মতে, শরীরের ভেতরের অবস্থার স্পষ্ট ইঙ্গিত অনেক সময় নখের মধ্যেও পাওয়া যায়।
আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ প্রকাশ মূর্তি।তার মতে, নখ কালচে হয়ে যাওয়া ও সহজে ভেঙে যাওয়া কোনো সাধারণ সৌন্দর্যজনিত সমস্যা নয়, এর পেছনে থাকতে পারে একাধিক শারীরিক কারণ।চিকিৎসক জানিয়েছেন, যাদের শরীরে আয়রন, বায়োটিন, ভিটামিন বি১২ ও ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে, তাদের নখ দুর্বল ও কালচে হয়ে যেতে পারে। পাশাপাশি, যারা নিয়মিত পানি নিয়ে কাজ করেন, যেমন বাসন মাজা বা কাপড় কাচা, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি বেশি দেখা যায়।
আরো একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে ছত্রাক সংক্রমণের নাম।অনাইকোমাইকোসিস নামের এক ধরনের ফাঙ্গাল সংক্রমণে নখ কালো, ভঙ্গুর ও অস্বাভাবিক হয়ে ওঠে। এই সংক্রমণ নিশ্চিত করতে অনেক সময় ‘কেওএইচ মাউন্ট’ নামের ছত্রাক সংক্রমণের একটি সাধারণ পরীক্ষা প্রয়োজন হয়। সংক্রমণ ধরা পড়লে অ্যান্টি-ফাঙ্গাল ট্যাবলেট ও ক্রিমে সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক।নখ সুস্থ রাখতে ও এই সমস্যা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন এই চিকিৎসক।ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ভিটামিন বি১২, বায়োটিন ও আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি।এ ছাড়া দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম, দুধ, মাছ, মাংস, সজনে পাতা, পালং শাক, খাসির কলিজা, কুমড়ার বীজ, চিয়া সিড, হালিম সিড, তিল (চিনি ছাড়া), বাজরা, জোয়ার, মসুর ডাল, কলিফ্লাওয়ার, ব্রকলি, আমলকি, সবুজ মটর, কাজু, চিনাবাদাম, লাউ, করলা ও মেথি রাখার পরামর্শ দিয়েছেন তিনি।শুধু খাদ্যাভ্যাসই নয়, প্রতিদিন অন্তত ৩০ মিনিট রোদে হাঁটাও ভিটামিন ডি-এর ঘাটতি কমাতে এবং নখসহ সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।
এ ক্যাটাগরির আরো নিউজ..