খামেনি ট্রাম্পকে একজন অপরাধী আখ্যা দিয়ে ইরানে ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ তোলার পর, সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট পড়ে ট্রাম্প এই মন্তব্য করেন।ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দেশ শাসনের জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে। একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা হলো দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার।
তিনি আরো বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান, ভয় আর মৃত্যুর মাধ্যমে শাসন নয়।ট্রাম্প যোগ করেন, ‘এই মানুষটি একজন অসুস্থ মানুষ, যার উচিত তার দেশটি সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। খারাপ নেতৃত্বের কারণে তার দেশটি পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থান।’