ক্রেমলিন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাষ্ট্রপ্রধান ক্রেমলিনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে স্বাগত জানিয়েছেন।তিনি রাশিয়া সফর এসেছেন।’ শুক্রবারের শুরুতে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সামরিক পদক্ষেপ এড়াতে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে চায়।ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছে।পর্যবেক্ষকদের মতে, এতে হাজার হাজার মানুষ মারা গেছে।ইরানের মস্কো দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, শুক্রবার পুতিন ও লারিজানির মধ্যে বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।