বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে রয়েছে। রিটে তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা।তিনি বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক। হলফনামায় এ তথ্য গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। নাহিদ ইসলাম সে বিষয়টি নিয়ে রিট করেছেন। সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, তারা সংসদ সদস্য নির্বাচনে অনুপযুক্ত।