বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি চান দুই দেশের আলোচকরা বসে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করুক। এসময় তিনি পুরনো চুক্তিটিকে ‘খারাপভাবে আলোচিত’ বলে উল্লেখ করেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, ‘নিউ স্টার্ট’ (যুক্তরাষ্ট্রের নেতৃত্বে করা একটি খারাপভাবে আলোচিত চুক্তি এবং যা বিভিন্নভাবে গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে)-এর মেয়াদ বাড়ানোর পরিবর্তে আমাদের পারমাণবিক বিশেষজ্ঞদের একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরিতে কাজ করা উচিত।যেটি ভবিষ্যতে দীর্ঘদিন কার্যকর থাকবে।’এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি চান চীনও নতুন চুক্তির অংশ হোক। তবে বেইজিং কর্তৃপক্ষ এ বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না।পারমাণবিক অস্ত্র নিয়ে বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষাপটে এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর পুতিন বলেছিলেন, ওয়াশিংটন একই প্রতিশ্রুতি দিলে তিনি আরো এক বছরের জন্য এই চুক্তি মেনে চলতে প্রস্তুত।
তিনি বলেন, ‘এটি মূলত একটি অনানুষ্ঠানিক সমঝোতা হবে, কারণ চুক্তিটি নিজেই আর আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় না।রত্তানসি আরো বলেন, ‘এই অনানুষ্ঠানিক সম্প্রসারণ কার্যকর হলে লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে একটি হালনাগাদ পারমাণবিক চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা।’ ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা আশঙ্কা করছেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে গৃহীত নিষেধাজ্ঞা ও চুক্তিগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
প্রথম স্টার্ট চুক্তি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ‘নিউ স্টার্ট’ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুযায়ী, প্রতিটি দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে পারবে। ২০২১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সমঝোতার মাধ্যমে এই চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।