জানা যায়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বাংলাদেশে এসেছেন ওজিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিক্যাল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে।