কিউবায় মার্কিন স্পিডবোটে গুলি ঘটনায় নিহতদের একজন আমেরিকান
Asad zaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন:
জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোডকে লক্ষ্য করে গুলি করেছে কিউবার কোস্টা গার্ড। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৬ জন। বুধবার কিউবার জলসীমায় ঢুকে টহলদার বাহিনীর ওপর গুলি চালালে পাল্টা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পরে একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিউবার কর্মকর্তাদের গুলিতে কমপক্ষে একজন আমেরিকান নাগরিক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।
সীমান্তরক্ষীরা ফ্লোরিডা নিবন্ধিত স্পিডবোটে থাকা চারজনকে গুলি করে হত্যা করে এবং বাকি ছয়জনকে আহত করে। কিউবা জানিয়েছে, নৌকায় থাকা ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী উদ্দেশ্যে এখানে ঢোকার পরিকল্পনার অভিযোগ আছে, এবং তারাই আগে গুলি চালিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, তৃতীয় ব্যক্তি মার্কিন নাগরিকের বাগদত্তাদের জন্য দেওয়া কে-ওয়ান ভিসা নিয়েছিলেন। নৌকার মালিকের দাবি, তার এক কর্মচারী নৌকাটি চুরি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই ‘অস্বাভাবিক’ ঘটনাটি ওয়াশিংটন তদন্ত করছে।
অন্যদিকে কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জনই কিউবার নাগরিক এবং তারা যুক্তরাষ্ট্রে বসবাস করত।তারা ১১তম ব্যক্তিকেও শনাক্ত করেছে, যাকে তারা গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে এবং সে কথিত ষড়যন্ত্রের অংশ বলে স্বীকার করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে জানিয়েছিল, স্পিডবোটটি কিউবার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল এবং দেশের উত্তর উপকূলে কায়ো ফ্যালকোনেস থেকে এক নটিক্যাল মাইল দূরে অবস্থান ছিল, যখন এটি আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে কিউবার নৌকার কমান্ডার আহত হয়েছেন। কিউবান কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মার্কিন নিবন্ধিত নৌকাটির বেশিরভাগ আরোহীর ‘পূর্বে অপরাধমূলক ও সহিংস কর্মকাণ্ডের রেকর্ড’ ছিল। বিবৃতিতে বলা হয়েছে, স্পিডবোট থেকে হ্যান্ডগান, অ্যাসল্ট রাইফেল এবং ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসসহ অন্যান্য কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।