বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।
এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমান বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় এই বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।