মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করার ‘যথেষ্ট প্রমাণ’ তেহরানের কাছে রয়েছে বলে রবিবার মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। স্যাটেলাইট চিত্র ও ইলেকট্রনিক নজরদারির তথ্য দেখাচ্ছে যে এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে।’
তিনি দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানো হয়েছে।এর আগে এমএস নাউ নিউজ চ্যানেলকে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের দুটি স্থান—রাস আল খাইমাহ এবং ‘দুবাইয়ের খুব কাছের একটি এলাকা’—থেকে খারগ দ্বীপে হামলা চালিয়েছে। তিনি এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে বলেন, ইরান সেখানে কোনো জনবসতিপূর্ণ এলাকায় হামলা না করার বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..