কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।’মন্ত্রী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করাই সরকারের কাজ। মানুষের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছে দিলে যে সন্তুষ্টি জনগণ থেকে আসবে, তার অংশীদার হবে ব্যবসায়ীরা।’মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বশরসহ ব্যবসায়ীরা।