কমিটিতে সর্বসম্মতিক্রমে কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিইকে সিনিয়র সহসভাপতি, কাউন্সিলর মুমতাজ হুসাইনকে সহসভাপতি, সিআইপি কায়ছর আহমেদকে সহসভাপতি, বাহার উদ্দিনকে যুগ্ম-সম্পাদক, নুরুল হক শিপুকে সাংগঠনিক সম্পাদক এবং ব্যবসায়ী ফয়েজ আহমেদকে কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।এ ছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, সুলতান আহমেদ, ডাক্তার তানভীর উদ্দিন আহমেদ এবং হুসনা আরা বেগম।
সভায় বিলেতে বসবাসরত বাঙালিদের ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।আগামী দুই বছরের মধ্যে এসব দাবির বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দেন নেতৃবৃন্দ। পরিশেষে সভার সভাপতি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সর্বসম্মতিক্রমে গৃহীত কমিটির অনুমোদন প্রদান করেন।