চোটের কারণে একমাসের বেশি সময় মাঠে বাইরে ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চোট সারিয়ে আল-নাসেরের হয়ে দলে ফিরে রোনালদো তার পছন্দের কাজটিই করছেন। সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি।
আল নাসরের এই অধিনায়ক আল নাজমার বিপক্ষে ২ গোল করে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৬৭-এ নিয়ে গেছেন, যা তাকে ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলকের আরো কাছে নিয়ে এসেছে।কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিলৈ) রাতে সৌদি প্রো লিগের ম্যাচটিতে ৮৩ মিনিট পর্যন্ত খেলেছেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দুশ্চিন্তায়ও ইতি টানলেন।
রোনালদো ছাড়াও আল নাসরের পক্ষে সেনেগালিজ তারকা সাদিও মানে জোড়া এবং আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেছেন। দুই গোল করে ব্যবধান কমিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল নাজমা।
ম্যাচের মধ্যে একটি নাটকীয় মুহূর্তও তৈরি হয়েছিল। যখন তার একটি গোল প্রথমে বাতিল বলে ঘোষণা করা হয়। তবে ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হলে ৪১ বছর বয়সী এই তারকা চেনা উদযাপন করেন।
সৌদি প্রো লিগে ১০০ ম্যাচ খেলে ৯৭ গোল করে এখন শীর্ষে আছেন রোনালদো।দ্বিতীয় স্থানে আবদেররাজ্জাক হামদাল্লাহর গোল সংখ্যা ৫৮।
এ ক্যাটাগরির আরো নিউজ..